প্রথম দিন ভারতকে বাঁচালেন অশ্বিন-সাহা

প্রথম দিন ভারতকে বাঁচালেন অশ্বিন-সাহা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তৃতীয় টেস্টের প্রথম দিনে বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ভারত। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে বড় স্কোরের পথেই রয়েছে তারা। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৩৪ রান।
ক্রিজে আছেন অশ্বিন (৭৫) ও ঋদ্ধিমান সাহা (৪৬)। এছাড়া ওপেনার লোকেশ রাহুল ৫০ রান করেন।
মঙ্গলবার টসে হেরে ব্যাট করতে নামে ভারত। আর এদিন অভিষেক হয় এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পেসার জোসেফের।
আর বল হাতে শুরুতেই সাফল্য পান আলোচনায় থাকা জোসেফ। নিজের তৃতীয় ওভারে বিদায় করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে (৩)। তবে এর আগে দলীয় ৯ রানে ফিরে যান শিখর ধাওয়ান।
পরের স্পেলে আবার রোহিত শর্মার (৯) উইকেটটিও নেন। এদিন তিনি নেন দুই উইকেট। আর রোস্টন চেজ নেন দুটি উইকেট।

/এফআইআর/