ফোন করে মুস্তাফিজকে সাহস দিলেন প্রধানমন্ত্রী

PM1461669596আজই লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। এর আগে দেশ সেরা এই পেসারকে ফোন করে সাহস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্রোপচারের কিছুক্ষণ আগে (বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায়) প্রধানমন্ত্রী তাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানান, টেলিফোনে প্রধানমন্ত্রী তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন। তাকে সাহস দেন। এ সময় প্রধানমন্ত্রী মুস্তাফিজকে আরও জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে তিনি চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে এই বাঁহাতি পেসারের জন্য তিনি দেশবাসীকে বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

প্রেস সচিব ইহসানুল করিম হেলাল জানান, মুস্তাফিজ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/ইএইচএস/এমআর/