অশ্বিন এবং ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের অভিষেক হওয়া তরুণ পেসার আলজারি জোসেফ ৬৯ রানে ৩ উইকেট দখল করে সবার নজর কাড়েন। মিগুয়েল কামিন্স নেন ৫৪ রানের বিনিময়ে ৩ উইকেট। এছাড়া গ্যাব্রিয়েল ৮৪ রানে ২টি এবং চেজ ৭০ রান খরচায় ২টি উইকেট দখল করেন।
এরপর ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জনসন এবং ব্রাথওয়েট। কিন্তু দলীয় ৫৯ রানের মাথায় রান-আউট হয়ে ফিরে যান জনসন। এরপর ব্রাভোকে সঙ্গে নিয়ে নিরাপদে দিন পার করেন ব্রেথওয়েট। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮ রানে অপরাজিত থাকেন ড্যারেন ব্রাভো। তৃতীয় মাঠে নামার কথা ছিল তাদের। তবে বৃষ্টির হানায় মাঠেই নামতে পারেননি তারা।
/এমআর/