দুই মৌসুমের ট্রফি বুঝে পেলো রূপালী ব্যাংক

দুই মৌসুমের ট্রফি বুঝে পেলো রূপালী ব্যাংকমেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের দুই মৌসুমের ট্রফি বুঝে পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। মঙ্গলবার মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) গত দুই আসরের ট্রফি তুলে দেয় ক্লাবটির হাতে।

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন ট্রফি এবং ২০১৪-১৫ মৌসুমের রানার্স-আপ ট্রফি নিতে বিসিবি কার্যালয়ে আসেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও ক্রিকেটাররা।

গত ১০ জুন ৫বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লিগের নতুন চ্যাম্পিয়ন হয় রূপালী ব্যাংক। অন্যদিকে আগের আসরে মোহামেডানের কাছে ফাইনালে হেরে রানার্স-আপ হয় ক্লাবটি।

ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির অধিনায়ক সাথিরা জাকির জেসি। তিনি বলেন, ‘একটু পরে হলেও ট্রফি পেয়ে ভালো লাগছে। যতদূর জেনেছি বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’ করে ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে আমাদের হাতে তুলে দেবে। এছাড়া কয়েকদিন পর রূপালী ব্যাংক ক্রিকেটারদের নিয়ে সংবর্ধনার আয়োজন করবে।’

/আরআেই/এফআইআর/