এমন প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন নাফিস। তার অন্তভুর্ক্তি জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের পারফরম্যান্স আরও ভালো করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তিনি। যা বাংলাদেশেরে ক্রিকেটের জন্যই ভালো হবে।
নাফিস বলেন, ‘ফিটনেস,ব্যাটিংয় সবদিক দিয়েই আমার অবস্থা ভালো। দলে সুযোগ পায়ার চেয়ে ক্যাম্পে সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। হয়তো মূল দলে সুযোগ নাও হতে পারে। কিন্তু আমি যে প্রতিযোগিতা দাঁড় করলাম, এতে যারা বর্তমানে খেলছেন তাদের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। আর যদি সুযোগ পাই তাহলে দলকে জেতানোর জন্য যতটুকু করার দরকার ততটুকু করার চেষ্টা করবো।’
অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলে, এখন ক্যাম্পে ঢুকে নিজের উন্নতি কতটা টের পাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘গত তিন বছর জাতীয় দলের বাইরে ছিলাম, এই তিন বছরে জাতীয় দল অনেক এগিয়েছে। আমাদের ক্যাম্পের প্রথম ধাপ প্রায় শেষ। এটা পুরোপুরি ফিটনেস ক্যাম্প ছিলো। যেহেতু সামনে আমাদের ছয় থেকে সাত মাস টানা ক্রিকেট রয়েছে-এর জন্য এই ক্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আগামী সপ্তাহ থেকে স্কিল অনুশীলন শুরু হবে। সব মিলিয়ে আমার অবস্থা ভালোই।’
শাহরিয়ার নাফিস আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এই ক্যাম্পটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমি যখন সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম তখনআমার বাদ পড়ার ক্ষেত্রে ফিটনেসটাই বারবার সামনে চলে এসেছে। এরপর আমি যখন বাইরে ছিলাম নিজে কাজ করার চেষ্টা করেছি। এ কারণে ফিটনেসের বিষয়টি জন্য গুরুত্বপূর্ণ ছিলো।’
/আরআই/এমআর/