বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ইসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক জন কার। এ সময় তিনি বলেন, 'এ ধরনের সফর রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। এখানে আমরা হোটেল, মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখছি। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। সরকার ও বিসিবির সহযোগিতায় আমরা সন্তুষ্ট। কাল চট্টগ্রামে যাবো।'
তবে তাদের পর্যবেক্ষণের বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ জন কার। তিনি বলেন, 'আমাদের পর্যবেক্ষণ সম্পর্কে কিছু বলতে পারছি না। ইংল্যান্ড ফিরে গিয়ে আমরা প্রতিবেদনে জমা দেব। তারপরই এটি প্রকাশ হবে। তবে সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার যে নিরাপত্তা দিয়ে আসছে এ বিষয়ে আমরা অবগত আছি।'
উল্লেখ্য সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।
/আরআই/এমআর/