এরআগে গত মে মাসে এই পদ থেকে ডেভ হোয়াটমোরকে ছাঁটাই করে জিম্বাবুয়ে। এরপরেই সাবেক প্রোটিয়া ক্রিকেটার মাখায়া এনটিনিকে অন্তর্বর্তী হিসেবে নিয়োগ দেয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তার অধীনেই ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে তারা।
বলা হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ম্যাঙ্গোঙ্গো এই পদের জন্য ফেভারিট। সঙ্গে রয়েছেন এ দলের কোচ ডগলাস হোন্ডো। তবে এনটিনি এ পদের জন্য আবেদন করবেন কিনা সেটি এখনও জানা যায়নি।
নতুন হেড কোচের প্রধান দায়িত্ব হবে ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামোতে মনোযোগী হওয়া। এই কাঠামো নতুন করেই চালু করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
/এফআইআর/