বলতে গেলে গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্সই করে আসছিলেন। কিন্তু বর্তমান নির্বাচকদের চাপে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিলেন তিনি।
আসন্ন ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ দল গঠন করতে চাইছে লঙ্কান ম্যানেজমেন্ট। বলা হচ্ছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও নির্বাচকদের প্ররোচণায় এমনটি করছেন দিলশান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি।
১৯৯৯ সালে অভিষেকের পর লোয়ার মিডল অর্ডারেই এক দশক ব্যাটিং করেছিলেন। তবে আলো ছড়াতে অনেক সময় নেন তিনি। ২০০৯ সালে ওপেনার হওয়ার পরই সীমিত ওভারের ম্যাচে ধারাবাহিকতা ফিরে পান। চারবার ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান পূরণ করেন তিনি। ওপেনিংয়ে জায়গা পাওয়ার পর থেকেই রানের ফোঁয়ারা ছুটিয়ে চলছিলেন। ৩২৯ ম্যাচে তার রান ১০ হাজার ২৪৮। আর ৭৮ টি-টোয়েন্টিতে রান এক হাজার ৮৮৪।
/এফআইআর/