তবে আরেক টাইগার পেসার আল আমিন মনে করেন মুস্তাফিজকে না পাওয়াটা বাকি বোলাররা চ্যালেঞ্জ হিসেবে নেবে। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আসলে মুস্তাফিজ, তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই কিংবা আমি; যখনই সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি নিজেদের সেরাটা দেওয়ার। রুবেল ভাই অনেকদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিল। আমার বিশ্বাস তিনি দারুণভাবে ফিরে আসবেন। তাসকিনও পরীক্ষার মাধ্যমে ফিরে আসবে। মুস্তাফিজের ছয় মাস সময় লাগবে। মুস্তাফিজের জায়গায় তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই কিংবা আমি, যেই থাকি না কেন খুব বড় চ্যালেঞ্জ হবে। কারণ ওর (মুস্তাফিজের) যে অস্ত্র আছে তা আমাদের কারও কাছে নেই। এ জন্য আমরা যারা থাকবো তাদের সেরাটা দিতে হবে। সেরাটা যদি দিতে পারি এবং শেষ কয়েক বছরে যে ধারাবাহিক ক্রিকেট খেলেছি সেটা ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারলে সফল হতে পারবো।'
মুস্তাফিজের কাঁধের ইনজুরিটা অবশ্য নতুন কিছু নয়। এ বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধের এই ইনজুরিতে সিরিজের শেষ দুই ম্যাচ মিস করেন তিনি। এরপর এই ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া হয়নি তার। একই ইনজুরিতে এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশ মিস করেন ‘কাটার বয়’।
সর্বশেষ আইপিএলে একই রকম ব্যাথা টের পেলেও সেটা খেলায় বাঁধা দিতে পারেনি। আইপিএল শেষে বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে কাউন্ট ক্রিকেট খেলতে যান মুস্তাফিজ। সেখানে গিয়ে আবারও ইনজুরি পড়েন তিনি।
/আরআই/এমআর/