লঙ্কানদের বিপক্ষে ছিটকে গেলেন মার্শ

ভাঙা আঙুল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অসি তারকা শন মার্শ। মঙ্গলবারই তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হন মার্শ। ফলে বাকি দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে তার আর খেলা হচ্ছে না।

এ প্রসঙ্গে দলটির ফিজিওথেরাপিস্ট বলেন, ‘এক্স-রে করার পরই তার আক্রান্ত জায়গায় চিড় ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে তাকে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হবে।’

তার জায়গায় বদলি হিসেবে খেলবেন উসমান খাজা। সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে বুধবার।

/এফআইআর/