এই ইনিংস গড়তে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালস। ১২২ বলে করেছেন ১৭১ রান। ভেঙেছেন ইংলিশদেরই ২৩ বছরের পুরনো রেকর্ড। এরআগে ইংলিশদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল রবিন স্মিথের। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। হ্যালসের ইনিংসে ছিল ২২টি চার ও ৪টি ছয়।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে ৫১ বলে ৭টি চার ও ৭ ছক্কায় ৯০ রানে অপরাজিত ছিলেন জোস বাটলার। ৫৭ রানে অপরাজিত ছিলেন এয়োইন মরগান।
এরআগে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রান করেছিল তারা। এবার সেই স্কোরকেও ছাড়িয়ে গেছে ইংল্যান্ড।
/এফআইআর/