নিউজিল্যান্ড থেকে ফিরে ভারত হয়ে এরপর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড যাবে মাশরাফিরা। আয়ারল্যান্ড সফর করেই সোজা চলে যাবে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এমন ব্যস্ত সূচিতে অভ্যস্ত হওয়ার জন্য এই ফিটনেস ক্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নাসির হোসেন।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার মনে হয় এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সবার ফিটনেসের অনেক উন্নতি হয়েছে।'
আসন্ন ব্যস্ত সূচিতে এই ক্যাম্পের ফলে ইনজুরি প্রবণতা হ্রাস পাবে বলে মনে করেন নাসির। তিনি বলেন, 'আগামী এক দেড় বছরে আমাদের এমন ফিটনেস ক্যাম্প করার সুযোগ থাকবে না। সামনে অনেক খেলা রয়েছে। এই ক্যাম্পটা না হলে টুর্নামেন্টের মাঝখানে অনেকের ইনজুরি হওয়ার চান্স খুব বেশি থাকতো। আমার মনে হয় এই ক্যাম্পের কারণে আমাদের অনেক উপকার হয়েছে। সামনে আমাদের যে খেলা আছে সেখানে ইনজুরির প্রবণ হওয়ার আশংকা থাকবে না।'
/আরআই/এমআর/