শুক্রবার সকালে এমনটাই বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিঙ্গাপুর থেকে ফিরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘স্পিন বোলিং কোচিংয়ের পদটা আমাদের এখনো খালি আছে। আমরা বিষয়টা দেখছি। যদিও ইংল্যান্ড সিরিজের আগে স্পিন কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে না। আমরা চাচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আগে ভালো মানের একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দিতে। তার সঙ্গে চুক্তিটা হবে দীর্ঘমেয়াদী।’
এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন আরও যোগ করে বলেন, ‘সমস্যাটা হচ্ছে স্পিন বোলিং কোচ আমরা যে ধরনের চাচ্ছি তেমন কাউকে পাচ্ছি না। এখন যারা আছেন তাদের মধ্য থেকেই নেওয়ার চেষ্টা করবো। আশা করি ভালো কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে।’
উল্লেখ্য, গত ১৬ আগস্ট স্পিন কোচ রুয়ান কালপাগের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন যোগ না দেওয়ায় বিসিবি তাকে ছাঁটাই করার সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেয়।
/আরআই/এফআইআর/