মুস্তাফিজ না থাকায় কিছুটা সমস্যা হবে। তবে মাশরাফির নেতৃত্বে সেটা কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন, ‘মুস্তাফিজ একজন স্পেশাল বোলার, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ওরমতো একজন প্লেয়ারকে না পাওয়াটা বড় ধরনের ক্ষতি। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে ছাড়াও আমরা অনেক ম্যাচ খেলেছি, ভালো খেলেছি। আমার কাছে মনে হয়, মাশরাফি খুব ভালোভাবে এটা সামলে নেবে।’
মুস্তাফিজকে ছাড়া সুজন ভরসা রাখছেন তাসকিন-রুবেল-আল আমিনের ওপর, ‘আমার বিশ্বাস মুস্তাফিজ খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এছাড়া তাসকিন, রুবেল এরা দুইজন যেকোনও দিন ম্যাচ জিতিয়ে দিতে পারে। এছাড়া শফিউল, আল-আমিন এরা খুব ভালো মানের বোলার।’
/আরআই/এফআইআর/