বাংলাদেশের অবস্থা নিয়ে চিন্তিত ‘বার্মি আর্মি’র প্রতিষ্ঠাতা



ইংল্যান্ডের ‘বার্মি আর্মি’এয়োইন মরগান আভাস দিয়েছেন বাংলাদেশে না আসার। অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন কোনও দেশে যেতে আগ্রহী নন তিনি। অতীত অভিজ্ঞতা ভাবাচ্ছে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ককে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক দল ‘বার্মি আর্মি’র প্রতিষ্ঠাতা পল বার্নহ্যামও। তিনি ‘অফেরতযোগ্য’ ভ্রমণ আয়োজন না করার পরামর্শ দিচ্ছেন ইংলিশ ভক্তদের।
বাংলাদেশ সফরে ইংল্যান্ড তিন ওয়ানডের সঙ্গে খেলবে দুই টেস্ট। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুরুতে আপত্তি করলেও পরে দিয়েছে সবুজ সংকেত। দলের খেলা দেখতে তাই বাংলাদেশে আসবে অনেক ইংলিশ সমর্থক। ইংল্যান্ডের খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে বার্নহ্যাম চিন্তিত না হলেও ভাবছেন সমর্থকদের কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘খেলোয়াড়রা সবাই একসঙ্গে থাকবে, তাই তাদের দেখভাল করাটা সহজ হবে। কিন্তু সমর্থকরা থাকবে নিজেদের মতো করে।’ তাই তার পরামর্শ, ‘আমার চেনা কয়েকজন ইতিমধ্যে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে, এখন অপেক্ষায় আছে ফ্লাইটের। এই মুহূর্তে আমার পরামর্শ থাকবে কেউ যেন অফেরতযোগ্য কোনও টিকিট না কেনে কিংবা থাকার জায়গা ঠিক না করে।’
/কেআর/