গত বছরের সেপ্টেম্বরে সাসপেন্ড হয়েছিলেন সিমন্স। কারণ ছিল, প্রকাশ্যে বোর্ডের সমালোচনা। ওয়ানডে দল থেকে অলরাউন্ডান ডোয়াইন ব্রাভো ও কিয়েরন পোলার্ডকে বাদ দেওয়ায় তিনি ধুয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে। এ জন্যই হয়েছিলেন সাসপেন্ড। সেই ক্ষোভ থেকেই সম্ভবত এবার বরখাস্তই করেছে সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিবৃতিতে পাওয়া গেছে সে রকমই আচ, ‘সাম্প্রতিক সময়ে কোচ প্রকাশ্যে অনেক কথা বলেছেন, যা আমাদের সঙ্গে একেবারেই যায় না। আমরা সম্পূর্ণ আলদা সংস্কৃতি ও কৌশলের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে তিনি যা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল তার জন্য।’
দিন কয়েক পরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগ মুহূর্তেই ক্যারিবিয়ান বোর্ড ছাঁটাই করলো কোচ।
/কেআর/