ল্যাংকাশায়ার ব্যাটসম্যান হামিদের ক্যারিয়ার ছোট হলেও তাকে তুলনা করা হয় বয়কটের সঙ্গেই। আর বয়কটেও মুগ্ধ হামিদ, ‘তার ভালো ক্যারিয়ার ছিল। আর মানুষ হিসেবেও খারাপ না।’
হামিদের মতো ওপেনিং ব্যাটসম্যান ছিলেন বয়কট। ইংল্যান্ডের হয়ে ১০৮ টেস্টে করেছেন ৮ হাজার ১১৪ রান। নিজেকে আধুনিক যুগের বয়কট দাবি করলেও বয়কটের মতো ব্যাটিং শৈলীর কারণে তাকে বলা হয় ‘বেবি বয়কট’। তবে ‘বেবি বয়কট’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাননা হামিদ, ‘আমি নিজেকে আধুনিক যুগের বয়কট ভাবতেই পছন্দ করি। কারণ আরও কিছু টেকনিক আমার রয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে খেললে টেস্টে ইংলিশদের হয়ে দ্বিতীয় ‘টিনএজ’ ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই নাম লেখাবেন হাসিব হামিদ।
এই মৌসুমে ১ হাজার ১২৯ রান করেছেন হামিদ। যেখানে ৪ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৭টি হাফ সেঞ্চুরি। ২০১৫ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার খেলেছেন ১৯টি প্রথম শ্রেণির ম্যাচ।
/এফআইআর/