ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের একজনই ছিলেন কোর্টনি ওয়ালশ। কিন্তু বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পাওয়ায় সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। ক্যারিবীয়রা এবার সেই শূন্যস্থান পূরণ করতে সাবেক ওপেনিং ব্যাটসম্যান সেবাস্তিয়েনকে চুক্তিবদ্ধ করেছে। আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন ডমিনিকার সাবেক এই ব্যাটসম্যান।
নতুন দায়িত্ব পেলেও ক্যারিবীয় বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন সেবাস্তিয়েন। উইন্ডওয়ার্ড আইল্যান্ডের হয়ে গত ১২ মাস ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। একই বোর্ডের পরিচালকও ছিলেন গত ১০ বছর। এমনকি ২০১৩, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ম্যানেজারও ছিলেন।
/এফআইআর/