আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার বিসিবি একাদশের হয়ে শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলছেন। ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমান রুম্মন। মোসাদ্দেক দুই ওভার বোলিং করে উইকেট শূন্য ছিলেন। দুই ওভারে ১২ রান খরচ করেছেন এই ডানহাতি অফ স্পিনার।
যদিও ২০ জনের পুলে থাকা মেহেদী হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু ও শুভাশীষ রায় দারুণ বোলিং করেছেন এদিন। মিরাজ ও আলাউদ্দিন বাবু সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন। মিরাজ ৮ ওভারে ৪৮ রান এবং আলাউদ্দিন বাবু ৮.২ ওভারে ৩২ রান খরচ করেছেন।
টসে জিতে বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দলীয় ৩০ রানে আবু হায়দার রনির অফ স্ট্যাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন কুমার দাসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন নওরোজ মঙ্গল ১০ রান করে। সঙ্গীর বিদায়ের পর ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদও। তিনি আলাউদ্দিন বাবুর বলে বোল্ড হন ব্যক্তিগত ১৭ রানে।
হাসমতউল্লাহ শাইদির সর্বোচ্চ ৬০ রানে মূলত আফগানিস্তানের স্কোর ২৩৩ দাঁড়ায়। ৯৬ বলে ৫ চার ও ১ ছয়ে তিনি তার ৬০ রানের ইনিংসটি সাজিয়েছেন। অন্য ব্যাটসম্যাদের মধ্যে মীরওয়াইজ আশরাফ অপরাজিত ৩২, আজগর স্টানিকজাই ৩১ এবং রশিদ খান ৩০ রান করেন।
বিসিবি একাদশের পক্ষে মিরাজ ও আলাউদ্দিন বাবু প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আবু হায়দার রনি ও শুভাশীষ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/কেআর/