শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মোসাদ্দেকের প্রশংসা করে বলেছেন, ‘মোসাদ্দেক দারুণ মেধাবী ক্রিকেটার। সে প্রথম শ্রেণির ক্রিকেট ও ঢাকা প্রিমিয়ার লিগে খুবই ভালো খেলেছে। এছাড়া ক্যাম্প চলাকালে ৪-৫টি অনুশীলন ম্যাচ খেলেছে। সেখানে তাকে আমি খুব ভালো ভাবে দেখেছি। শুক্রবার (প্রস্তুতি ম্যাচে) সে তার সামর্থ্য দেখিয়েছে। সুতরাং সে (মোসাদ্দেক দলের অন্য ক্রিকেটারদের মধ্যে বাড়তি চাপ তৈরি করবে। যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ মৌসুমে আবাহনীর জার্সিতে দুর্দান্ত পারফরম করেছিলেন মোসাদ্দেক। মূলত তারই পুরস্কার হিসেবে ওয়ানডে দলে সুযোগ। ঢাকা লিগে আবাহনীর হয়ে ৭৭.৭৫ গড় ও ১০৪.৮৯ স্ট্রাইক রেটে ৬২২ রান করেছিলেন মোসাদ্দেক; উইকেট নিয়েছিলেন ১৫টি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক। মাত্র ১৮টি ম্যাচ খেলে ৭০.৮৯ গড়ে ৬ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে ১৯৮৫ রান করেছেন মোসাদ্দেক।
/আরআই/এফআইআর/