১৫ রান দূরে থেকে রবিবার ইনিংসে ওপেন করেন তামিম। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকা তামিম দৌলত জারদানের একটি ফুলটস বলকে ফ্লিক করে চার বানিয়ে এই মাইলফলকে পৌঁছান। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে সব ফরম্যাটের ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনিই। তার মোট রান সংখ্যা বর্তমানে ৯ হাজার ৬৫। এরপরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রান সংখ্যা ৮ হাজার ৩২৪।
রবিবার আফগানদের বিপক্ষে ৯৮ বলে ৯ চারে ৮০ রানে বিদায় নেন ড্যাশিং এই ওপেনার। ওয়ানডে ক্রিকেটে ৬ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে তার রান ৪ হাজার ৭৯৩। তামিম ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫২ ম্যাচে করেছেন ১১৫৪ রান; একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। অন্যদিকে সাদা পোষাকে তামিমের রান ৩ হাজার ১১৮; যেখানে রয়েছে ৭ সেঞ্চুরি ও ১৮ হাফসেঞ্চুরি।
/আরআই/এফআইআর/