একইভাবে এই আসরেও তারকার পেছনে না ছুটে পারফরমারের পেছনে ছুটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো দলটি হয়েছে ভারসাম্যপূর্ণ। যেখানে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত আল আমিন জুনিয়র ও নাজমুল হোসেন শান্তর মতো তরুণ দুইজন ক্রিকেটারকে দলভুক্ত করেছে কুমিল্লা।
এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ শরীফ, নাবিল সামাদকে নিয়ে আরও শক্তি বাড়িয়েছে দলটি। তাদের বিদেশি সংগ্রহও বেশ ভালো মানের। কুমিল্লার হয়ে গতবার দুর্দান্ত খেলা আশহার জাইদি ও নুয়ান কুলাসেকারা আছেন এবারও।
এছাড়া রোভম্যান পাওয়েল, রশিদ খান, থিসারা পেরেরা, জেসন হোল্ডারসহ দারুণ সব বিদেশি ক্রিকেটার রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।
আফগানিস্তানের উদীয়মান লেগ স্পিনার রশিদ খান বাংলাদেশের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন চলতি সিরিজে। তাই মাশরাফির চোখ আটকে গেছে রশিদ খানের দিকেই। এজন্য আগেই তালিকার বাইরে থেকে ১৮ বছর বয়সী রশিদ খানকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় অন্যতম সফল কোচ মিজানুর রহমান বাবুল। গত আসরে সাকিব-নাসিরদের গুরু মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন এর দায়িত্বে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল: মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, খালিদ লতিফ, শাহজাইব হাসান, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, জেসন হোল্ডার, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, রাসেল আল মামুন, সৈকত আলী, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আশহার জাইদি, নুয়ান কুলাসেকেরা, থিসারা পেরেরা, রাশিদ খান ও রোভম্যান পাওয়েল।
/আরআই/এফআইআর/