দাপট দেখাচ্ছে ভারত

দাপট দেখাচ্ছে ভারতনিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে ভারত। ভারতের প্রথম ইনিংসে করা ৩১৬ রানের জবাবে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১২৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে সফরকারীরা। যেখানে একাই ৫ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ক্রিজে আছেন বিজে ওয়াটলিং (১২) ও প্যাটেল (৫)।

কিউইদের ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেন রস টেইলর ও লুক রনকি। টেইলর ৩৬ ও রনকি ৩৫ রানে বিদায় নেন।

এর আগে ৭ উইকেটে ২৩৯ রানে দিন শুরু করে ভারত। আর সাহার দৃঢ় ব্যাটিংয়ে ৩০০ রান পার করে স্বাগতিকরা। অপরাজিত থাকেন ৫৪ রানে।  

কিউইদের পক্ষে একাই ৩ উইকেট নেন হ্যানরি। দুটি করে নেন বোল্ট, ওয়েগনার ও প্যাটেল।

/এফআইআর/