আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে আফগানরা। এই সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। আর ওই দুই দলের কেউই খেলবে না ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে। তাই ওই সময়টাকেই কাজে লাগাচ্ছে দুই দেশের বোর্ড।
আর এর মাঝেই ঘরে অনুশীলন ক্যাম্পে যোগ দেবে আফগানিস্তান ক্রিকেট দল। কারণটা অবশ্য ঘরোয়া লিগের আসন্ন চার দিনের টুর্নামেন্ট। তবে এই সময়ের মাঝেই আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার কথা আফগানদের। দুবাইয়ে সহযোগীদের নিয়ে আয়োজন করা ওই টুর্নামেন্টের এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
/এফআইআর/