ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে মোহাম্মদ আশরাফুল ও আরাফাত সানি ৪টি করে উইকেট নিয়েছেন। বল হাতে আলো ছড়ালেও এখনও ব্যাট হাতে নামা হয়নি আশরাফুলের।
৪১৯ রানের জবাবে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন শামসুর রহমান। এছাড়া আসিফ আহমেদ ৩৩ এবং মেহরাব হোসেন জুনিয়র ২৯*, মার্শাল আইয়ুব ২৬ রানে অপরাজিত আছেন। দিন শেষে তারা পিছিয়ে ২৭৪ রানে।
বরিশালের বোলারদের মধ্যে গোলাম কবির ও সালেহ আহমেদ শাওন একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/