বিপিএল-এ ইংলিশ ক্রিকেটারদের খেলতে মঈনের আহ্বান

391EAC2500000578-3824623-image-a-2_1475734519298বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এলেই মাথা চাড়া দিয়ে ওঠে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)। আর তাই এই সংগঠনটির হুঁশিয়ারি কানে না নিয়ে ইংলিশ ক্রিকেটারদের বিপিএল খেলার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলি।   

মঈন পেশাদার ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশের আসার ব্যাপারে আহ্বান জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি জানি যে পিসিএ এ সংক্রান্ত মেইল পাঠিয়েছে। কিন্তু এখানে খেলতে না আসার কোনও কারণ দেখছি না। যদি নিরাপত্তা ভালো থাকে তাহলে তাদের খেলা উচিত।’

নিরাপত্তার বিষয়টি একটু ভিন্নভাবেই দেখেন মঈন, ‘আমার তত্ত্ব এ ক্ষেত্রে ভিন্ন। আমার কাছে মনে হয় কোথাও কেউই নিরাপদ নয়।’

এখানকার মানুষ সম্পর্কেও অজানা নয় মঈনের। তাইতো এদেশের মানুষের মহানুভবতা ছুঁয়ে গেছে তাকেও, ‘আমি এখানকার মানুষ সম্পর্কে ভালোভাবেই জানি। ওরা চমৎকার এবং মহানুভব। আর আমাকেও ভালোভাবে দেখে-শুনে রেখেছে।’

 /এফআইআর/