ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলবে বাংলাদেশ

blind cricket pixআগামী বছর ভারতে হতে যাওয়া ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের জন্য অচিরেই ট্রায়ালের মাধ্যমে দল গঠন করবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ফেডারেশন। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ফেডারেশনের (বিবিসিএফ) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী মাসে ট্রায়ালের মাধ্যমে প্রাথমিক দল নির্বাচিত করা হবে। দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্প হবে জানুয়ারিতে। ভারতের বেশ কয়েকটি শহরে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসর।

বিবিসিএফের বার্ষিক সাধারণ সভায় ৩৯ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে থেকে ২০১৬-২০২১ সালের জন্য ১৩ সদস্যের একটি কার্যকরী কমিটি করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ মাহবুবুর রহমানকে। কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন ড. মাহফুজুর রহমান। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন ওয়ালটন গ্রুপের ফাস্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর (গেমস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ. এম. ইকবাল বিন আনোয়ার ডন। কমিটিতে আরো আছেন-জালাল ইউনুস, আহসান খান চৌধুরী, মনোয়ার হোসেন, আলহাজ্ব হারুন উর রশিদ, ড. মোহাম্মদ আলাউদ্দিন পিকে, ডা. মসিউর রহমান, ড. মুশফেকুর রহমান, মোকাদ্দাস আলম খুরশীদ, বোরহান উদ্দিন আহম্মেদ, ড. একিএম হারুন অর রশিদ মজুমদার।

/আরএম/কেআর/