মূলত দুই দলের ২২ গজের লড়াই শেষে পরাজিত দলই সংবাদ সম্মেলনে প্রথমে আসে। সেই হিসেবে মাশরাফি বুধবার জহুর আহমেদের সংবাদ সম্মেলন কক্ষে ইংলিশ অধিনায়ক জস বাটলারের আগে এসেছিলেন। এসে আক্ষেপ করেই কথাগুলো বললেন মাশরাফি।
সিরিজ হার নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাশরাফি বলেন, ‘হার নিয়ে থাকাটা মানসিকভাবেই খুব কষ্টকর। এটাই খেলার নিয়ম। আজ যদি আমরা আগে ব্যাটিং করতাম, তাহলে সংবাদ সম্মেলনে আমাকে পরে আসতে হতো, হারের কষ্টটাও পেতে হতো না।’
বাংলাদেশ টসে জিতলে আগে বোলিংই করতো। বাটলারও তাই করেছেন। মাশরাফি অবশ্য পরে বোলিং নিয়ে অসন্তুষ্ট নন। তবে জহুর চট্টগ্রামে ২২ গজে সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গেই শিশির পড়া শুরু করে। ওই শিশিরই কাল হয়ে দাঁড়ায় মাশরাফিদের জন্য। শিশিরের কারণে স্পিনারদের ঠিকমতো ব্যবহার করতে পারেননি তিনি। তাই আক্ষেপ করে বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে ওদের স্পিনাররা শতভাগ সুবিধা উইকেট থেকে নিতে পেরেছে। সেখানে তার দশ ভাগও নিতে পারিনি। এখানেই আমাদের পার্থক্য গড়ে দিয়েছে। আমরা যদি এর অর্ধেক সুবিধাও পেতাম, তাহলে ফল ভিন্ন রকম হতে পারতো।’
/আরআই/এএ/