আগের সেই রেকর্ডটা ভেঙে শুক্রবার ইংলিশদের ২৯৩ রানে অলআউট করলো মুশফিকরা। ইংলিশ ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন মঈন আলী। এ ছাড়া বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ৫২ রান। তাদের দুইজনের লড়াকু ইনিংসেও ৩০০ পেরোতে পারেনি ইংলিশরা।
এই নিয়ে দ্বিতীয় বারের মতো ইংলিশদের ৩০০ রানের কমে আটকে রাখতে পারলো স্বাগতিকরা। বাংলাদেশ অবশ্য ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিটে ১০৪ রানে অলআউট হয়েছিল। সবমিলিয়ে ৬বার দুই শ’র কমে অলআউট হয়েছে টাইগাররা।
অভিষেকে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজ ইংলিশদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রথম দিনে তার এবং সাকিবের দুর্দা্ন্ত বোলিংয়ে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে।
শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম বলেই আঘাত হানেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় দিনের প্রথম দুই শিকার তারই। ৪৭ রান খরচ করেন উইকেট দুটি নিতে। অন্যদিকে দ্বিতীয় দিনে আরও একটি উইকেট নিয়ে মিরাজ প্রথম ইনিংস শেষ করলেন ৮০ রানে ৬ উইকেট নিয়ে। যা এক ইনিংসে বাংলাদেশি বোলাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন ৩ ইনিংস:
সর্বনিম্ন | ওভার | রানরেট | ইনিংস | ভেন্যু | তারিখ |
২৯৩ | ১০৫.৫ | ২.৭৬ | প্রথম | চট্টগ্রাম | ২১ অক্টোবর, ২০১৬ |
২৯৫ | ১২০.৩ | ২.৪৪ | দ্বিতীয় | ঢাকা | ২১ অক্টোবর ২০০৩ |
৩২৬ | ১৩৫.৩ | ২.৪০ | প্রথম | চট্টগ্রাম | ২৯ অক্টোবর, ২০০৩ |
/আরআই/কেআর/