এরপর নবম উইকেটে ক্রিস ওকস ও আদিল রশিদ মিলে ৯৯ রানের জুটি গড়ে দলকে খাদের কিনাড়া থেকে তুলে আনেন। আর তাতেই লিড পায় অতিথিরা। তারা যখন আরও সংগ্রহের পথে তখনই ওকসকে সাজঘরে ফেরত পাঠান মিরাজ। আর এ উইকেটের মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। প্রথম টেস্টে অভিষেকের পর টানা দুই ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন ডানহাতি এ স্পিনার।
মিরাজের আগে দুই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২টি উইকেট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সোহাগ গাজী। মাহমুদউল্লাহ রিয়াদ নিজের প্রথম টেস্টে ৮ উইকেটের পর দ্বিতীয় টেস্টে ৪ উইকেট নেন। এছাড়া সোহাগ গাজী প্রথম টেস্টে ৯ উইকেটের পর দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন ৩টি উইকেট। এছাড়া তাইজুল ইসলাম প্রথম ম্যাচে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন তিনটি।
/আরআই/এফআইআর/