শিখর ধাওয়ান ও কেএল রাহুল ইনজুরি থেকে সেরে না উঠায় ডাক পেয়েছেন গৌতম গম্ভীর। একইভাবে রোহিত শর্মা ইনজুরি থেকে সুস্থ না হওয়ায় ডাক পেয়েছেন করুন নায়ের।
এই সফরে ৫টি টেস্ট খেলবে টেস্ট র্যাংকিংয়ে এক নম্বরে থাকা ভারত। সফরের প্রথম টেস্টটি শুরু হবে ৯ নভেম্বর।
স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ের, গৌতম গম্ভীর, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জয়ন্ত যাদব।
/এফআইআর/