মিরাজের কাছ থেকে বড় কিছু চান স্যামি

IMG_3046ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। লংগার ভার্সনে নিজেকে চেনালেও এখন তার সামনে সুযোগ সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রমাণ করার। যদিও শুক্রবার শুরু হতে যাওয়া বিপিএল আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট নয়। তারপরও বিদেশি ও দেশি অনেক তারকা ক্রিকেটার থাকায় সবারই লক্ষ্য থাকবে এদিকে।

সেজন্য মিরাজের কাছে ভালো পারফরম্যান্সই প্রত্যাশা করছেন ড্যারেন স্যামি। বৃহস্পতিবার অনুশীলনে আসতে আসতে মিরাজকে সে কথাই বলেছেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার, ‘মিরাজের সঙ্গে খেলতে পেরে আমি রোমাঞ্চিত। আজকে অনুশীলনে আসার সময় বাসে ওকে আমি বলেছি, ওর কাছ থেকে আমি বড় কিছু চাই। সে এথনও তরুণ। তবে এখনই সে যেভাবে দায়িত্ব নিতে শিখেছে। টেস্টে যেভাবে বোলিং করেছে। এত তরুণ হয়েও যা করেছে, সেটা ভেবে আমি দারুণ রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আমাদের জন্যও সে খুব ভালো কিছু করবে।’

ছবি : লাবিব হাসান এলিস

/আরআই/