গেইলের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন তামিম

25বিস্ফোরক ব্যাটসম্যান গেইলের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গত আসরে চিটাগং ভাইকিংসের তামিম এবারো আছেন এই দলেই। অন্যদিকে বরিশাল বুলস থেকে চিটাগং ভাইকিংসে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। দুই বিস্ফোরক ব্যাটসম্যান এবার একই দলে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন। তামিম অবশ্য গেইলের সঙ্গে ব্যাটিং করতে মুখিয়ে আছেন। যদিও গেইলকে এখনই পাচ্ছে না চিটাগং ভাইকিংস। ২৫ নভেম্বর থেকে গেইলকে পাওয়া যাবে।

গেইলের সঙ্গে ওপেনিং করা প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমি অবশ্যই ওর সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছি। ওর সঙ্গে কখনোই ব্যাটিং করিনি। ভিন্ন অনুভূতি হবে। এমন একজন খেলোয়াড়। যাকে দেখলে মনে হয় ক্রিকেট খেলাটি কতটা সোজা।’

তবে দলের সবাইকে সমান গুরুত্ব দিতে চান তামিম, ‘আমি দলের মধ্যে ক্রিস গেইল ফ্যাক্টর চাই না। যখন এরকম কোনও ফ্যাক্টর থাকে এবং ওই খেলোয়াড় যখন ব্যর্থ হয় তখন পুরো দল ব্যর্থ হয়ে যায়। আমি মনে করি ক্রিস গেইল আমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ ঠিক সেরকম বিজয়ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবার গুরুত্ব সমান থাকতে হবে। আমি কোনওু খেলোয়াড়কে বাড়তি গুরুত্ব দিতে রাজি নই। ১৫-২০ জনের মধ্যে ১-২টা বিশেষ পারফরম্যান্স থাকবেই।’

সারাবিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরি করে বেড়ানো ক্রিস গেইল স্বাভাবিক ভাবেই এই ফরম্যাটের সেরা ব্যাটসম্যান। তামিমও এমনটাই স্বীকৃতি দিলেন, ‘ক্রিস গেইল এই ফরম্যাটে নিঃসন্দেহে সেরা ক্রিকেটার। যেদিন ও খেলে খেলাটা খুব সহজ হয়ে যায়।’

/আরআই/