শেষ ওভারে বোলিং করেন তাসকিন আহমেদ। ব্যাটসম্যান হিসেবে ছিলেন তরুণ অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত। তাসকিনের ওভারে চারটি চারে ও একটি ডাবলে ১৮ রান নেন। তামিমের দৃষ্টিতে এটা ভয়াবহ ধরনের ভুল।
উদহারণ টেনে তামিম বলেছেন, ‘শেষ ওভার তাসকিন ১৬ রান (আসলে ১৮ রান) দিয়েছে। আমরা ম্যাচ জিতেছি, কিন্তু শেষ ওভারটা ছিল অনেক ব্যয়বহুল। পরের ম্যাচগুলোতে আশা করি তাসকিন বিষয়গুলো শোধরাতে পারবে।’
ম্যাচ জিততে গেলে স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরম্যান্স প্রয়োজন। বিদেশি ক্রিকেটারদের ছায়া মাড়িয়ে স্থানীয়দের খুব একটা লাভ নেই। ঠিক এই বার্তাটাই খেলোয়াড়দের কাছে পৌঁছে দিয়েছেন তামিম, ‘ম্যাচ শুরুর আগে স্থানীয় খেলোয়াড়দের আমি বলেছি, হয়ত আমাদের সঙ্গে ৪-৫জন বড় নাম আছে। তাদের ছায়া হয়ে যেন ওরা না থাকে। বিপিএল আমাদের টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট এখন আগের মতো নেই যে দশটা ম্যাচের দশটাই হারে। আমরা এখন ম্যাচ জিতি এবং বেশ শক্তিশালী দল। ওদেরকে তুমি দেখাও যে তুমি কত ভালো ক্রিকেটার।’
/আরআই/