বুধবার রাজকোটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সেই টেস্ট আয়োজন করতে বিপুল অর্থ শুরুতে দিতে পারেনি বিসিসিআই। কারণ গত মাসেই দেশটির সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল লোধা কমিটির সুপারিশ না মানা পর্যন্ত কোনও রাজ্য সংস্থাকে টাকা দিতে পারবে না তারা।
যেই লক্ষ্যে মঙ্গলবার সেই সমস্যা নিয়েই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বিসিসিআই। যেখানে বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়, যদি বিসিসিআই-এর পক্ষ থেকে রাজ্য সংস্থাকে টাকা দিতে দেওয়া না হয়। তাহলে এই সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়ে যাবে। শেষ পর্যন্ত বিসিসিআই-এর দাবি মেনে নেয় ভারতের সর্বোচ্চ আদালত। রাজকোট ম্যাচের জন্য ৫৮.৬৬ লাখ রুপি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়ার ছাড় পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, এমন জটিলতায় ইসিবিকেই কিছুদিন আগে তাদের দলের খরচ বহন করতে বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
/এফআইআর/