সামনের তিন বিপিএল মাছরাঙা ও গাজী টিভিতে

টিভি স্বত্ববাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি।  ২০১৭ থেকে আগামী ৩ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিডিয়া স্বত্ব পাওয়া ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া আগামী তিন বছরের জন্য রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও ভূমি ও রেডিও স্বাধীন।

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘বাণিজ্যিক দিক বিবেচনা করে দুই চ্যানেলে খেলা দেখানোর অনুমোদন দিয়েছি আমরা। এবারের আসর দেখানো হচ্ছে ১২০টি দেশে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়বে। যত বেশি চ্যানেলে খেলা দেখাবে, জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে। আমরা এই চুক্তিতে অনেক উৎফুল্ল এবং এ চুক্তি মাধ্যমে আমাদের সব চাওয়া পূরণ হবে বলে আশা করি।’

/আরআই/কেআর/