ব্যাটিংকেই দুষলেন রাজ্জাক

hqdefaultরংপুর রাইডার্সের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানরা। আফ্রিদি-সোহাগ গাজী-রিচার্ড গ্ল্যাসন-আরাফাত সানির ঘূর্ণিতে চিটাগং ভাইকিংসের ব্যাটিং অর্ডার ভেঙ্গে পড়ে। ১২৪ রান তুলতেই অলআউট হয়ে যায় চিটাগং।
অথচ আগের ম্যাচেই কুমিল্লাকে উড়িয়ে দিয়ে ২৯ রানের জয় পায় চিটাগং। আগে ব্যাটিং করা চিটাগং ৩ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে, কিন্তু বুধবার ১২৪ রানে অলআউট!

প্রথম ম্যাচ জয়ের পর খেলোয়াড়দের মধ্যে সহজ ম্যাচের মানসিকতা চলে এসেছে কিনা জানতে চাইলে চিটাগং ভাইকিংসের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক বলেছেন, ‘আগের ম্যাচে ব্যাটিং ভালো হওয়াতে কেউ যদি রিলাক্স হয়ে যায়, সেটা কখনওই কাম্য নয়। আমি মনে করি ছোট ম্যাচেও রিলাক্স হওয়ার কোনও সুযোগ নেই। তবে এই ম্যাচে আমরা ভালো বোলিং করতে পারিনি। এটাই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।’

ম্যাচে ফিরতে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে বলে মনে করেন আব্দুর রাজ্জাক, ‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কিছু বিষয় থাকে। আমাদের দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। না হলে সামনে আরও সমস্যা তৈরি হবে।’

/আরআই/এফএইচএম/