খুলনা টাইটানসের সর্বনিম্ন রানের লজ্জা

মাহমুদউল্লাহদের লজ্জাবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে লজ্জায় পড়লো খুলনা টাইটানস। নিজেদের দ্বিতীয় ম্যাচে সর্বনিম্ন ৪৪ রানের দলীয় সংগ্রহ করে অলআউট হয়ে যায় দলটি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে খুলনার ব্যাটসম্যানরা। আফ্রিদি-সোহাগ গাজী-গ্লিসন-আরাফাত সানির ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে যায় খুলনার ব্যাটিং লাইনআপ।

এর আগে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৫৮ রান। গত আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল বরিশাল বুলস। বৃহস্পতিবার সেই লজ্জাকে টপকে নতুন লজ্জায় পড়লো খুলনা টাইটানস।

গত আসরে বরিশাল বুলস ১৬ ওভার পর্যন্ত টিকে থেকে ৫৮ রান সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার ওই ওভার পর্যন্তও খেলতে পারেনি খুলনা। ১০.৪ ওভারেই অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহর নেতৃত্বধীন খুলনা টাইটানস।

এ নিয়ে দুইবার প্রতিপক্ষকে সর্বনিম্ন রানের লজ্জা দিল রংপুর রাইডার্স। ২০১৫ সালের তৃতীয় আসরে সিলেট সুপারস্টারসকে ৫৯ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। 

বিপিএলে সর্বনিম্ন পাঁচ স্কোর :

দল

সংগ্রহ

ওভার

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

খুলনা টাইটানস

৪৪

১০.৪

রংপুর রাইডার্স

ঢাকা

২০১৬

বরিশাল বুলস

৫৮

১৬.০

সিলেট সুপারস্টারস

ঢাকা

২০১৫

সিলেট সুপারস্টারস

৫৯

১১.৫

রংপুর রাইডার্স

ঢাকা

২০১৫

খুলনা রয়্যাল বেঙ্গলস

৬৭

১৪.২

চিটাগং কিংস

ঢাকা

২০১৩

সিলেট রয়্যাল

৭৪

১৩.৫

চিটাগং কিংস

ঢাকা

২০১৩

 

/আরআই/