বিপিএল-এ এখন পর্যন্ত দুই দলই প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে। তাই দুই দলের জন্যই ম্যাচটি ফিরে আসার লড়াই।
ইতোমধ্যে বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বরিশালের অধিনায়ক মুশফিক বলেছেন, ‘প্রস্তুতি তো সবসময়ই ভালো হয়। অনেক সময় হয় তো সেভাবে ফলাফলটা আসে না। কিন্তু প্রস্তুতির পদ্ধতিটা সবসময়ই এক থাকে। আশা করছি পরবর্তী ম্যাচে আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারবে।’
/এফআইআর/