আরামবাগ-বারিধারার পয়েন্ট ভাগাভাগি

আরামবাগ-বারিধারার পয়েন্ট ভাগাভাগি জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সোমবার ১-১ গোলে ড্র করেছে আরামবাগ ও উত্তর বারিধারা।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেঢিয়ামে অনুষ্ঠিত খেলায় চার মিনিটে সাজিদের গোলে এগিয়ে যায় আরামবাগ। তবে ৫৩ মিনিটে উত্তর বারিধারার গিনিয়ান মিডফিল্ডার কামারা সমতা সূচক গোল করলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

১৪ খেলায় আরামবাগের পয়েন্ট ২০, তাদের অবস্থান পঞ্চম, ১০ পয়েন্ট নিয়ে তালিকার নিচে আছে বারিধারা।

/আরএম/এফআইআর/