সেই হিসেবে চিটাগংয়ের করা ১৯০ রান একটু বেশি হয়ে গেছে বলে মনে করেন রাজশাহী কিংসের ক্রিকেটার সামিত প্যাটেল। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা প্যাটেল বলেছেন, ‘১৯০ অনেক রান। ওরা ১৫ রান বেশি করেছে। আমরা শেষের দিকে ভালো বোলিং করতে পারিনি। আমরা এখনও শিখছি। ডেথ ওভারে বোলিংয়ে আমাদের অভিজ্ঞতায় ঘাটতি রয়েছে। আমি মনে করি, রাজু আরও ভালো বোলিং করবে। আশা করি পরের ম্যাচে আমরা ভালো ভাবে ঘুরে দাঁড়াতে পারব।’
১৯০ রান করতে ব্যাট হাতে ভূমিকা রেখেছে এনামুল-নবীর ১০৫ রানের জুটি। সামিত প্যাটেলও এটাই মনে করেন, ‘নবী খুব ভালো খেলেছে, এনামুলও। আমার মনে হয়, নবী ছিল সত্যিকারের ম্যাচ উইনার। আমাদের ফিল্ডিংও ভালো ছিল না। অনেক জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে।’
এছাড়া বড় জুটি না করাকেও কারণ হিসেবে দাঁড় করালেন সামিত প্যাটেল, ‘১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অন্তত ৭০-৭৫ রানের ইনিংস খেলতে হবে। বড় কোনও জুটিও গড়তে হবে। কিন্তু আমরা ভালো শুরু পেলেও খুব বড় কোনও জুটি গড়তে পারিনি। আমরা জানতাম এটা কঠিন লক্ষ্য হবে। আমাদের শেষ পর্যন্ত একজন সেট ব্যাটসম্যান দরকার ছিল, এই ম্যাচে যা ছিল না।’
পরের ম্যাচের পরিকল্পনা জানিয়ে প্যাটেল বলেছেন, ‘আমরা জানি আমাদের কয়েকজন ম্যাচ উইনার আছে। নিজেদের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এখনও অনেক ম্যাচ বাকি আছে। আমরা শেষ চারে থাকতে চাই। আমার মনে হয়, একটা জয় মোমেন্টাম বদলে দেবে।’
/আরআই/এফআইআর/