রবিবার বরিশালের বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ করার পর বল হাতেও নিয়েছেন একটি উইকেট। ৪ ওভারে ২৮ রান খরচায় এই সাফল্য পান তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে খুলনার পেসার কেভন কুপার অধিনায়ক মাহমুদউল্লাহর প্রশংসা করতে গিয়ে বলেছেন, ‘জয় সব সময়ই অসাধারণ ব্যাপার। আমাদের দলে বড় কোনও তারকা নেই। কিন্তু দলে বড় হৃদয়ের অনেক খেলোয়াড় রয়েছে। যারা হৃদয় দিয়ে খেলে। এছাড়া আমাদের অধিনায়ক অসাধারণ একজন খেলোয়াড়। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই কারণেই আমরা সাফল্য পাচ্ছি।’
এমন জয়ের পরও আর উন্নতি করতে আশাবাদী কুপার বলেছেন, ‘আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সবাই চেষ্টা করেছে যার যার জায়গা থেকে। আশা করি সামনের ম্যাচে এর ধারাবাহিকতা রাখতে পারব। সত্যি কথা বলতে আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে।’
শিশিরের কারণে বোলিং করতে বেশ সমস্যা হয়েছে বলে জানান কেভন কুপার, ‘এখানে বোলিং করা খুব কঠিন ছিল। শিশির অনেক বেশি বিরক্ত করছিল। বল গ্রিপ করা যাচ্ছিল না। তারপরও বোলাররা চেষ্টা করেছে পরিকল্পনামতো বোলিং করতে।’
/আরআই/