মেয়েদের এশিয়া কাপের সূচি ঘোষণা

logo
আগামী ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এসিসি মেয়েদের এশিয়া কাপ। এই আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নেবে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টটির সূচি প্রকাশ করে।

থাইল্যান্ডের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি উদ্বোধন হবে।  সবগুলো ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর একটায়। প্রত্যেকটি দলই একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল খেলবে ৪ ডিসেম্বরের ফাইনালে।

এসিসি মেয়েদের এশিয় কাপের সূচী :-

২৬ নভেম্বর, ২০১৬

সকাল ৯টায়- বাংলাদেশ-ভারত

দুপুর ১টায়- নেপাল-পাকিস্তান

২৭ নভেম্বর, ২০১৬

সকাল ৯টায় - থাইল্যান্ড-ভারত

দুপুর ১টায় - পাকিস্তান-শ্রীলঙ্কা

২৮ নভেম্বর, ২০১৬

সকাল ৯টায়- থাইল্যান্ড-বাংলাদেশ

দুপুর ১টায়- নেপাল-শ্রীলঙ্কা

২৯ নভেম্বর, ২০১৬

সকাল ৯টায়- ভারত-পাকিস্তান

দুপুর ১টায়- বাংলাদেশ-নেপাল

৩০ নভেম্বর, ২০১৬

সকাল ৯টায়- বাংলাদেশ-পাকিস্তান

দুপুর ১টায়- থাইল্যান্ড-শ্রীলঙ্কা

১ ডিসেম্বর, ২০১৬

সকাল ৯টায়- থাইল্যান্ড-নেপাল

দুপুর ১টায়- ভারত-শ্রীলঙ্কা

০২ ডিসেম্বর, ২০১৬

সকাল ৯টায়-  ভারত-নেপাল

০৩ ডিসেম্বর, ২০১৬

সকাল ৯টায়- বাংলাদেশ-শ্রীলঙ্কা

দুপুর ১টায়- থাইল্যান্ড-পাকিস্তান

০৪ ডিসেম্বর, ২০১৬

ফাইনাল

/আরআই/এফএইচএম/