গুজবে কান দেন না-এমনটি জানিয়ে কুম্বলে কৌশলে মন্তব্য করে বলেছেন, ‘আমি প্রথমেই বলতে চাই যে, ওসব রিপোর্টে আমি কোনও প্রতিক্রিয়া জানাচ্ছি না। আমি যতুটুকু জানি আম্পায়ার বা ম্যাচ রেফারির কেউই এ ব্যাপারে আমাদের কাছে কোনও অভিযোগ নিয়ে আসেননি। তাই আমরা গুজবকে সেভাবে পাত্তা দিচ্ছি না।’
তিনি গণমাধ্যমগুলোর গুজব প্রসঙ্গে বলেন, ‘লোকজন অভিযোগ করতেই পারে। যা খুশি লিখতে পারে। আমি এতটুকুই বলবো আমাদের খেলোয়াড়রা এরকম কোনও কিছুতে জড়িত নয়।’
এসময় দু প্লেসিসের টেম্পারিং প্রসঙ্গেও কথা বলেন কুম্বলে। বিষয়টিতে তিলকে তাল বানানো হয়েছে বলেই মত দেন কিংবদন্তি এই স্পিনার, ‘অস্ট্রেলিয়াকে হারাতে দক্ষিণ আফ্রিকা অসাধারণ ক্রিকেটই খেলেছে। আর টেম্পারিং নিয়ে এটাই বলতে পারি বিষয়টি খুবই ছোটখাটো, তিলকে তাল বানানো হয়েছে।’
/এফআইআর/