মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। মাত্র ৮ রানের মধ্যে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে ৪২ রানের সর্বোচ্চ জুটি গড়েন ওপেনার সানজিদা ইসলাম ও ফারজানা হক। সানজিদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৮ রান, ৪৮ বলে তার রয়েছে একটি বাউন্ডারি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ফারজানা।
সালমা খাতুন ১০ ও জাহানারা আলম ৯ রানে অপরাজিত থেকে দলকে ৯০ ছুই ছুই রান এনে দেন।
থাইল্যান্ডের সুলীপর্ন লাওমি সর্বোচ্চ তিন উইকেট নেন।
/এফএইচএম/