বাংলাদেশের রান ২৪৫

ব্যাট করতে নামার আগে বাংলাদেশ দলবৃষ্টিবিঘ্নিত হোয়াঙ্গারেইয়ের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৮ উইকেটে ২৪৫ রান করেছে। বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচ হয় ৪৩ ওভারের।
কোবহ্যাম ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাত্র ৭ রানে ওপেনার তামিম ইকবাল (১) সাজঘরে ফিরলে ইমরুল কায়েস ও সৌম্য সরকার ৫৫ রানের জুটি গড়েন। ইমরুল ২৯ বলে ৭ বাউন্ডারিতে ৩৬ রানের ছোট ঝড় তুলে আউট হন। সৌম্য নিজেকে মেলে ধরার চেষ্টায় ছিলেন। ৪৭ বলে ৪০ রানে থামে তার ইনিংস।

এরপর মাহমুদউল্লাহ ও ‍মুশফিকুর রহিম ফিফটির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। মাহমুদউল্লাহ ৪৩ ও মুশফিক ৪৫ রানে আউট হন।
শেষদিকে মাশরাফি মর্তুজা ১৯ বলে ২১ রান করে স্কোরবোর্ড খানিকটা সমৃদ্ধ করেন।

/এফএইচএম/