লকিকে দিয়ে টাইগারদের বিব্রত করতে চান হেসন

লকি ফার্গুসনবাংলাদেশের বিপক্ষে সোমবার ক্রাইস্টচার্চে শুরু হওয়া একদিনের সিরিজে নিউজিল্যান্ড কোচ মাইক হেসনের আশা, পেসার লকি ফার্গুসনের গতিতে বিব্রত হবে মাশরাফি বিন মর্তুজার ব্যাটিং লাইনআপ। 

এ মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় চ্যাপেল হ্যাডলি কাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু করেছেন ২৫ বছর বয়স্ক ফার্গুসন। কী তার বিশেষত্ব? শেন বন্ড ও অ্যাডাম মিলনের পর তিনিই একমাত্র ব্ল্যাক ক্যাপ পেসার যিনি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পরিসংখ্যান ছিল ১/৭৩ ও ০/৫০ এবং সঙ্গে ছিল অনেক নো বল ও মাংসপেশীতে টান, এসব বিষয় আমলে নিচ্ছেন না কোচ হেসন। 

’লকি অস্ট্রেলিয়ায় কঠিন অভিজ্ঞতা নিয়ে এসেছে, যেহেতু অ্যাডাম মিলনে নেই তাই লকির ওপরই এখন অনেক প্রত্যাশা। তার বলে আছে গতি, আর সে একজন ভালো শিক্ষার্থি, সে দ্রুত নিজের ভুল শোধরাতে পারে, অস্ট্রেলিয়া থেকে ফিরে সে এখন খেলছে ঘরোয়া ক্রিকেট আর বাউন্সারটা দিচ্ছে চমৎকার’। 

হেসন আরও যোগ করেন ’আমি দৃঢ়বিশ্বাসি সে লকি বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ করবে, তার গতি ও নতুন বলের সুইং দুটোই বাংলাদেশকে করবে বিব্রত’। 

/আরএম/আপ-এফএস/