বাংলাদেশের বিপক্ষে খেলবেন ‘বিধ্বংসী’ টম ব্রুস

বাংলাদেশের বিপক্ষে খেলবেন ‘বিধ্বংসী’ টম ব্রুসবাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা পেয়েছেন দুই বিগ হিটার টম ব্রুস ও বেন হুইলার।

প্রথম ওয়ানডে চলার সময়ই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৪ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়েছে দুই বিগ হিটার টম ব্রুস ও বেন হুইলারকে। সঙ্গে ফিরেছেন অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন। যদিও প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রামে রাখা হয়েছে ট্রেন্ট বোল্টকে। আর টেস্টের প্রস্তুতির জন্য বিশ্রামে থাকছেন টিম সাউদি।

পিঠের ইনজুরিতে বছরের বেশির ভাগ সময়েই বাইরে ছিলেন কোরে অ্যান্ডারসন। খেলতে পারেননি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যদিও ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন। ৪ ম্যাচে তার সংগ্রহ ছিল ৩১ রান। এরপরেই চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে বাদ পড়েন।

‘বিধ্বংসী’ ব্রুসকে দলে জায়গা দেওয়া প্রসঙ্গে কিউই নির্বাচক লারসন বলেছেন, ‘ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার ব্রুস। গত দুই বছর ধরেই আগ্রাসী ক্রিকেট খেলছে। ১৭৪ স্ট্রাইক রেটে তার গড় ৭৬।  ইতোমধ্যেই টম নিজেকে বিধ্বংসী ক্রিকেটার হিসেবে মেলে ধরেছে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে যে পাওয়ার ক্রিকেট খেলতে হয় তা ব্রুসের মাঝে আছে। আর গাপটিল, কোরে ও দুই কলিন্সের সঙ্গে ওকে পাওয়া মানে ভিন্ন কিছুই ঘটতে যাচ্ছে।’    

নেপিয়ারে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু হবে ৩ জানুয়ারি।

স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ম্যাট হ্যানরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, বেন হুইলার।    

/এফআইআর/