টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহকারী কোচ গিলেস্পি

গিলেস্পিফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফর শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরদিনই। ঠাঁসা সূচি হওয়ার কারণে এ দুটি সিরিজের জন্য দুটি দল করতে হয়েছে অজিদের। তাই কোচিং স্টাফেও বদল আনতে হয়েছে। এ সুযোগে টি-টোয়েন্টির অন্তর্বর্তীকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে যোগ দেবেন জ্যাসন গিলেস্পি।

ল্যাঙ্গার (পার্থ স্করচার্স) ও গিলেস্পি (অ্যাডিলেইড স্ট্রাইকার্স) দুইজনই বিগ ব্যাশ লিগের কোচ। ড্যারেন লেম্যান ও ডেভিড সাকেরের দল যখন ব্যস্ত থাকবে ভারত সফর নিয়ে, তখন অজিদের টি-টোয়েন্টি দলকে নিজেদের কোচিং প্রতিভা দেখাবেন তারা দুইজন। দলের পারফরম্যান্স ম্যানে জার প্যাট হায়য়ার্ডের আশা এমনটাই।

গিলেস্পি শুধু বিগ ব্যাশ নয়, গত পাঁচ বছরে ইয়র্কশায়ারে সফলভাবে সব ফরম্যাটে কোচের দায়িত্ব পালন করেন। তবে এবার ল্যাঙ্গারের সহকারী হতে হবে তাকে। সেটায় সমস্যা নেই তার, ‘আমার জন্য জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করা দারুণ ব্যাপার। সে আমার বন্ধু এবং সাবেক সতীর্থ। এই ফরম্যাটে আমি তার কাছ থেকে কিছু শিখতে চাই।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/