এর আগেই এই সিরিজের জন্য কোচিং স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন তার সাবেক সতীর্থ জাস্টিন ল্যাংগার ও জেসন গিলেস্পি। আগামী ফেব্রুয়ারিতেই সিরিজটি অনুষ্ঠিত হবে।
গত নভেম্বরেই পন্টিং বলেছিলেন জাতীয় দলের ভার নিতে রাজি আছেন তিনি। বিশেষ করে কোচিং থেকে শুরু করে নির্বাচক প্যানেলের দায়িত্ব নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই আনুষ্ঠানিকভাবে এমন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাসই প্রকাশ করেছেন পন্টিং, ‘আমি আগেই এভাবে সম্পৃক্ত হতে চেয়েছি। আর আমার সাবেক সতীর্থদের সঙ্গে এভাবে যুক্ত হওয়ার মতো উপলক্ষ আর হতে পারে না।’
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। বিষয়টি অজানা নয় পন্টিংয়েরও। তাই তাদের সঙ্গে কাজ করতে মুখিয়েই আছেন তিনি, ‘আমাদের অবিশ্বাস্যমানের বেশ কিছু টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়েই আছে।’
২০১২ সালে অবসরে যাওয়ার পর ক্রিকেট ও মিডিয়া সংশ্লিষ্টতায় ভিন্নমুখী দায়িত্ব পালন করেছেন পন্টিং। সর্বশেষ ২০১৩ সংস্করণে টি-টোয়েন্টি খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দুই বছর খেলেছেন ওই টুর্নামেন্টে। এছাড়া ২০১৫ ও ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ২০১৫ সালে তার অধীনেই শিরোপা জেতে মুম্বাই। এছাড়া বিগ ব্যাশে এবারের মৌসুমে চ্যানেল টেনের হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।
/এফআইআর/